Posts

Showing posts with the label Calcutta

লং ড্রাইভ

Image
সার সার গাছ মাথা তুলে রয়েছে আকাশে। আলো পেতে হবে বলে প্রতিযোগিতা আছে, কিন্তু কেউ কাউকে ছাপিয়ে যাওয়ার উচ্ছ্বাস নেই। বেশিরভাগ সময় রাস্তার এক ধারে আটলান্টিক মহাসাগরের কালচে নীল জল। বহুদূরে আলোর বিন্দু; সম্ভবত আয়ারল্যান্ডের ক্রুজ। পাহাড়ের আঁকাবাঁকা পথে সন্ধ্যে হবো হবো। ঝিঁঝিঁ ডাকছে এক নাগাড়ে, কিম্বা অন্য কিছু। গাড়ির কাঁচ তুলতে ইচ্ছে করে না। এলোপাথারি হাওয়া ছুটে এসে নীলাঞ্জনকে কুঁকড়ে দিচ্ছে। চালকের পাশের সীটে নীলাঞ্জন চোখ বুজে হাওয়া খাচ্ছে। সে চশমা খুলে চোখ বন্ধ করে বাইরে মুখ করে আছে। পকেট থেকে ফ্লেভার্ড একটা সিগারেট বের করে সে ঠোঁটে চেপে ধরল। মৃণালিনী এতক্ষণ চুপ করে গাড়ি চালাচ্ছিল। এইবার সে আড়চোখে বিরক্ত হয়ে তাকাল। সে যে বেশিদিন স্টিয়ারিং ধরেনি, সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। তাও গাড়ি চলছে নিখুঁত। পাহাড়ের রাস্তার দুপাশের দৃশ্য, মেয়েমানুষের মত ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। কখনো রুক্ষ আবার কখনও সবুজ! নীলাঞ্জন কোনো দিকে না তাকিয়ে, সীটটা এলিয়ে দিয়ে, চোখ বন্ধ করে কাত হয়ে শুয়ে আছে। শুয়ে শুয়ে কত কী মাথায় ঘুরপাক খাচ্ছে। ওরা ছোটবেলায় থাকত উত্তর কলকাতার একখানা পুরোনো বাড়িতে। জয়েন্ট ক্লিয়ার করে এমবি...

রাত্রি হলে তবে

Image
পুরোনো একটা গলিতে, পরপর বাড়ি গুলো নিজেদের মত করে একে অন্যের কাঁধ ধরাধরি করে দাঁড়িয়ে থাকে। যাদের শরীর জুড়ে ব্রিগেড চলার আহ্বান থেকে ধর্মঘট সফল করার রংচটা দেওয়াল লিখন। কোথাও ঝুলতে থাকে কম্পিউটার সেন্টার, কোথাও বা একঘন্টায় গ্যারান্টিসহ বশীকরণের বিজ্ঞাপন, যারা হাওয়ায় দুলতে দুলতে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে শহরের দিকে, বাড়ি গুলোর দিকে। যে বাড়ি গুলো কোলে নিয়ে থাকে ততোধিক রংচটা কয়েকটা মানুষকে। রাজনৈতিক রংবেরঙের পতাকা ওড়ে অল্প হাওয়ায়।তারা হয়তো কিছু বলতে চায় অস্ফুটে। ওদের শরীরজুড়ে লেপ্টে থেকে ঝোলে বহু বহু বছর আগের অকেজো টেলিফোনের তার, যার মধ্যে দিয়েই প্রেরিত হত টেলিফোন বুথ থেকে চাপা গলায় 'চারটেয় ভিক্টোরিয়ার সামনে' বা 'পারলে ভুলে যাস' বা অন্য কিছু। ওদের শরীর ঘেঁসে দাঁড়িয়ে থাকে লিকলিকে লম্বা ল্যাম্পপোস্ট। যারা আলো ছড়ায় গলিঘুঁজি থেকে শুনশান বড় রাস্তায়। রাত গভীর হয়। চুপি চুপি এক হাতে ফোন নিয়ে, প্রায় নিঃশব্দে অন্য হাতেই ছাদের দরজার শিকল খুলে যায়। কোনো রকমে আধখানা রিং বাজতেই ওপ্রান্ত থেকে হুম-কার আসে। লাল আকাশের তলায় চাপা গলায় টপিক আকাশ পাতাল ওঠা নামা করে। মান অভিমানের ফোয়ারা ছুটে...