Posts

Showing posts with the label Politics

খোসায় বিপদ

Image
মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্তর যাঁরা বাংলা বোর্ডের আওতায় ছিলেন, তাঁরা সম্ভবত মনে করতে পারবেন ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক যে বই হোক না কেন, বাংলা ইংরাজিতে উচ্চমাধ্যমিক অবধি, হলদেটে কমলা রঙের সরকারি বই-ই কিনতে হত (এখনকার কথা আমার অজানা)। এই স্তরে আমার অদ্ভুত একটা রোগ ছিল; বই কিনেই ঠিক যে যে গল্প, গদ্য আর নাটকগুলো সিলেবাসে নেই, সেইগুলো সবার আগে নাওয়া খাওয়া ভুলে পড়ে ফেলা। এবং আমার দৃঢ় বিশ্বাস, তৎকালীন ফেসবুক-হোয়াটসঅ্যাপ বিহীন জীবনে এই রোগে আক্রান্ত হয়নি এরকম ছাত্রছাত্রী খুঁজে পাওয়া দুষ্কর। সরকারি বইয়ে সিলেবাসের বাইরের গল্প পড়ার যা স্বাদ ছিল, তা এমনি আলাদা করে গল্প বই পড়ায় ছিল না। এখনও স্পষ্ট মনে আছে, মাধ্যমিক পাস করার পরই, গল্প পড়ার লোভে আর বই ফুরিয়ে যাওয়ার দোহাই দিয়ে আগেভাগেই উচ্চমাধ্যমিকের পাঠসঞ্চয়ন আর হায়ার সেকেন্ডারি ইংলিশ সিলেকশান মিলিয়ে মোট পাঁচটা বই কিনে ফেলি। কবিতা ও নাটকের বইতে উৎপল দত্তের নাটক নীলকন্ঠ পড়েছিলাম প্রায় আট বছর আগে। আজ সত্যেন বসুর অনূদিত একটা গল্প পড়তে পড়তে সেই নীলকন্ঠ নাটকের কথাটা মনে পড়ে গেল! এই অনূূদিত গল্প আর নাটকের থিম অবশ্যই আলাদা। তবুও প্রতি পদে পদে যেন একই বক্তব...